ActShadow ক্লায়েন্ট এরিয়া

রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ২১ অক্টোবর, ২০২৬

বাংলা ও ইংরেজি সংস্করণের মধ্যে কোনো অমিল হলে ইংরেজি সংস্করণ প্রাধান্য পাবে।

কখন সাবস্ক্রিপশনের টাকা ফেরত দেওয়া হয়, এই নীতিতে তা বলা হয়েছে।

ফ্রি প্ল্যান

ফ্রি প্ল্যানে কোনো পরিশোধ লাগে না।

ভুল বা দ্বিগুণ পরিশোধ

দুবার পরিশোধ করলে, মূল্যের চেয়ে বেশি দিলে, অথবা আমরা আপনার প্ল্যান চালু করতে না পারলে, নিশ্চিত হওয়ার ৭ কর্মদিবসের মধ্যে বাড়তি বা পুরো টাকা ফেরত দেওয়া হয়।

প্রথম পেইড মেয়াদ

ActShadow আপনার জন্য উপযুক্ত না হলে, প্রথম পেইড প্ল্যান চালুর ৭ দিনের মধ্যে রিফান্ড চাইতে পারেন। আপনার পেমেন্ট প্রতিষ্ঠান কোনো চার্জ কেটে থাকলে তা বাদে পুরো টাকা ফেরত দেওয়া হয়।

এরপর

শুরু হয়ে যাওয়া মেয়াদের ফি — মাসিক হোক বা বার্ষিক — ফেরতযোগ্য নয়। চাইলে শুধু নবায়ন না করলেই হয়: মেয়াদ শেষের তারিখ পর্যন্ত প্ল্যান চলতে থাকে।

রিফান্ড যেভাবে দেওয়া হয়

যে বিকাশ, নগদ বা রকেট নম্বর, অথবা যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট এসেছিল, সেখানেই ফেরত দেওয়া হয়।

যেভাবে চাইবেন

কোম্পানির নাম, পরিশোধের তারিখ আর ট্রানজেকশন আইডি দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগের তথ্য এই ওয়েবসাইটের হোম পেজে আছে।